ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরামে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু

পরশুরাম প্রতিনিধিঃ ফেনীর পরশুরামে পানিতে ডুবে সামিয়া আক্তার (৬) ও রাবেয়া আক্তার রাহী (৬) নামের দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার বিকেলে পৌর এলাকার দুবলাচাঁদ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।নিহতরা উপজেলার বাউরখুমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ছিল।সামিয়া দুবলাচাঁদ গ্রামের কোরবার আলীর মেয়ে ও রাহি মোঃ ইব্রাহিমের মেয়ে।

জানা গেছে,ঘটনার দিন স্কুল ছুটি শেষে বাড়িতে এসে পুকুরে এক সাথে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের লাশ ভেসে উঠে। পরে আশপাশের লোকজন লাশ ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!