ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরামে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার-২

ফেনীর পরশুরামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই আবু বক্করকে (৫৫) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই আবুল বশরের বিরুদ্বে।নিহতের স্ত্রী পরশুরাম থানায় এ ব্যপারে মামলা দায়ের করেছেন।এ ঘটনায় হত্যায় জড়িত থাকার অভিযোগে ছোট ভাই আবুল বশর ও তার ছেলে মোহাম্মদ শরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বক্কর। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের অলোকা গ্রামে ঘটনাটি ঘটলে উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে ঢাকায় পাঠানো হয়।

হত্যায় জড়িত থাকার অভিযোগে ছোট ভাই আবুল বশর ও তার ছেলে মোহাম্মদ শরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আবু বক্কর ওই এলাকার ছাদেক হোসেনের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাই আবুল বশরের স্ত্রীকে আপন বড় ভাই আবু বক্কর গালমন্দ করেন।বিষয়টি আবুল বশর তার স্ত্রীর মাধ্যমে জানার পর সে ক্ষিপ্ত হয়। একপর্যায় গত মঙ্গলবার বিকেলে বড় ভাই আবু বক্কর ফেনী থেকে কাজ শেষে বাড়ি ফেরেন।

এসময় ছোট ভাই আবুল বশর লোহার রোড ও শাবল দিয়ে বড় ভাই আবু বক্করকে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে আবুল বশরের ছেলে মোহাম্মদ শরিফও যোগ দেন। উভয়ের বেধড়ক পিটুনিতে গুরতর আহত হন আবু বক্কর। পরে স্থানীয়রা আবু বক্করকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্য জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে বুধবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। পরে আবু বক্করের পরিবার তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার পরিদর্শক (ওসি) শওকত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ অভিযুক্ত আবুল বশর ও তার ছেলে মোহাম্মদ শরিফকে গ্রেফতার করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!