ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পর্নো তারকা বাহুবলীর মা 

রামাইয়া কৃষ্ণাণ

অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, শাহরুখ খান, গোবিন্দদের মতো অভিনেতার সঙ্গে কাজ করতে দেখা গেছে রামাইয়া কৃষ্ণাণকে। একই সঙ্গে বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবিতে সমান প্রতাপের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘বাহুবলী’ মুক্তির পর অভিনেতা প্রভাস, অনুশকা শেট্টি, তামান্না ভাটিয়াদের সঙ্গে বারবার উচ্চারিত হয়েছে রামাইয়া কৃষ্ণাণের নামটিও। বাহুবলীর মা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করা ৪৮ বছর বয়সী এ অভিনেত্রীকে এবার দেখা যাবে একজন পর্নো তারকার ভূমিকায়।

তামিল ছবি ‘সুপার ডিলাক্স’-এ পর্নো তারকার ভূমিকায় অভিনয় করেছেন রামাইয়া কৃষ্ণাণ। সেখানে ‘মাল্লু আনকাট’ নামের একটি পর্নো ছবির অভিনেত্রী তিনি। কয়েক দিন আগে অবমুক্ত হয়েছে ছবিটির ট্রেলার। থিয়াগারাজান কুমারারাজা পরিচালিত সেই ছবির ট্রেলারটি দারুণ পছন্দ করেছেন দর্শক। রামাইয়া জানিয়েছেন, ‘সুপার ডিল্যাক্স’ ছবিতে অভিনয় করা তাঁর জন্য ছিল একটি অন্য রকম চ্যালেঞ্জ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ছবিটিতে এমন চরিত্রে কাজ করছি শুনে আমার ব্যক্তিগত সহকারী ভীষণ অবাক হয়েছিল। আমি মনে করি, অভিনয়শিল্পীরা কিছু চরিত্রে কাজ করে টাকার জন্য, কিছু চরিত্রে জনপ্রিয়তার জন্য আবার কিছু চরিত্রে কাজ করে আবেগে পড়ে। “সুপার ডিল্যাক্স” ছবির চরিত্রটি আমি করেছি আবেগের কারণে।’

পরিচালক থিয়াগারাজান ইন্ডিয়া টুডেকে জানান, রামাইয়া ‘সুপার ডিলাক্স’ ছবির এ চরিত্রটির জন্য যথাযথ নন। শুরুতে এ চরিত্রের জন্য চিন্তা করা হয়েছিল নাদিয়া মোইদুর কথা। পরে নাদিয়াকে বাদ দিয়ে যুক্ত করা হয় রামাইয়াকে। নিজের সুবিধার জায়গা থেকে বের হয়ে সানন্দেই তিনি চরিত্রটিতে কাজ করতে রাজি হয়ে যান। মজার অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে রামাইয়া জানান, একটি বিশেষ দৃশ্যের জন্য নাকি পরিচালক দুই দিন ধরে প্রায় ৩৭ বার শট নিয়েছিলেন। ছবিটি মুক্তি পাবে ২৯ মার্চ। তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!