ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ করা হলে যথাযথ ব্যবস্থা

ফেনীর নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান

ফেনীর নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন নিয়ে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের কোনো সদস্য যদি স্পিড মানি দাবি করে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার দুপুরে পুলিশ লাইনস ড্রিল শেডে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ফেনীতে ৪ আগস্টের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে, আমাকে অবহিত করলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিতর্কিত পুলিশ সদস্যদের এক থানা থেকে অন্য থানায় রদবদল করা হয়েছে। তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। এ ছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিষয়েও কাজ চলছে। ৪ আগস্টের ঘটনায় জড়িত কেউ যদি মামলা থেকে বাদ পড়ে তাদেরও আসামি করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন আরও বলেন, পেশাদারিত্ব ও সততার মাধ্যমে ফেনীবাসীকে নির্ভেজাল সেবা দিতে চাই। মানুষ যেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সেজন্য সবাই সম্মিলিতভাবে কাজ করব। কাজের মাধ্যমে ফেনীকে রোল মডেল করতে চাই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মো. শাহাদাৎ হোসেন (ক্রাইম অ্যান্ড অবস), পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!