ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পুলিশ হাসপাতালকে সেরা হিসেবে গড়ে তুলতে চাই : আইজিপি

‘জননিরাপত্তা বিধান এবং জনশৃঙ্খলা রক্ষাসহ দেশের যেকোনো প্রয়োজন ও সংকটে অহর্নিশ দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের। পেশাগত বৈচিত্র্যের কারণে ও অত্যন্ত ঝুঁকি নিয়ে এবং মানসিক চাপের মধ্যে নিয়মিত দায়িত্ব পালন করার ফলে পুলিশের অনেক সদস্য নানা দুর্ঘটনার শিকার হন এবং নানা ধরনের অসুস্থতায় ভোগেন’ বলে মন্তব্য করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘একদিকে অসুস্থ সদস্যদের নিজেদের কষ্টের পরিমাণ যেমন বেড়ে যায়, অন্যদিকে তাদের জন্য জনগণকে মানসম্মত সেবা প্রদান কঠিন হয়ে পড়ে। পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুরক্ষা নিশ্চিত করে জনগণকে মানসম্মত পুলিশি সেবা প্রদানের ধারাবাহিকতা অটুট রাখতে পুলিশ সদস্যদের জন্য মানসম্মত একটি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে অন্যতম সেরা হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই।’

এ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পুলিশের মেডিকেল সার্ভিসেস গঠন এবং বর্তমান চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছেন আইজিপি।

মঙ্গলবার পুলিশ সদরদফতরে পুলিশ কর্মকর্তাদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!