ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০২
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফাগুনে প্রেমিকের সঙ্গে বের হয়ে না ফেরার দেশে মেডিকেল ছাত্রী

ঢাকা অফিস: পয়লা ফাল্গুনে প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হয়ে না ফেরার দেশে চলে গেলেন এক মেডিকেল ছাত্রী। এ ঘটনায় তার প্রেমিক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দার (২২) নিহত হন। নিহত তানজিলা হায়দার রাজশাহীর লক্ষ্মীপুরের সাম্মাক হায়দারের মেয়ে ও পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, পয়লা ফাল্গুন উপলক্ষে বয়ফ্রেন্ডের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন তানজিলা। সারাদিন ঘুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আসলে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তানজিলা। এ ঘটনায় তার বয়ফ্রেন্ড আহত হলেও তার নাম জানা যায়নি।

ওসি আরও বলেন, নিহত মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!