ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফারিনের শর্ত

বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হওয়ার প্রায় দুই মাস আগে আমার কাছে ছবিটির প্রস্তাব আসে। কিন্তু আমি বিনয়ের সঙ্গে না করেছি। কারণ আমি এখনো চলচ্চিত্রের জন্য প্রস্তুত নই। মানবজমিনের কাছে এভাবে কথাগুলো বলছিলেন চলতি সময়ের ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী তাসনিয়া ফারিন। সম্প্রতি শাকিব খানের ভক্তরা তার ‘প্রিয়তমা’ ছবিতে ফারিনকে নায়িকা হিসেবে দেখতে চায় এমন সংবাদ প্রকাশ হয়। কিন্তু ফারিন এখনই নিজেকে প্রস্তুত মনে করছেন না। তবে নিজেকে কখন বড় পর্দায় দেখতে চান? উত্তরে এ অভিনেত্রী বলেন, আমার যতক্ষণ আত্মবিশ্বাস না জন্মে ততক্ষণ আমি সেই কাজ করি না। একজন জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করলেই কেউ প্রতিষ্ঠিত হয়ে যায় না।

যদি তার ভেতরে সেই গুণ না থাকে। আমি যখন নিজেকে উপযুক্ত মনে করবো তখন চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত নেবো। এই অভিনেত্রী চলতি মাসের শুরুতে সোহেল আরমান পরিচালিত একটি ঈদের নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান। এরইমধ্যে ঈদের জন্য চারটি নাটকের কাজ শেষ করেছেন। ঈদের জন্য আরো দুই থেকে তিনটি কাজ করার ইচ্ছা আছে বলেও জানান। করোনাকালীন এই সময়ে শুটিং স্পটগুলো কেমন সুরক্ষিত আছে? জবাবে ফারিন বলেন, আমি শুটিং হাউজে যাওয়ার আগেই পরিচালকদের বলে দিচ্ছি যদি পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকে তাহলে আমি চলে আসবো। এর জন্য কোনো জবাব চলবে না। এই শর্তে কাজ করছি। এদিকে ইনডোর ভিত্তিক গল্পের কাজগুলোকে প্রাধান্য দিচ্ছি। এই সময়ে আমাদের সচেতন থাকতে হবে। কাজ করতে হবে, একই সঙ্গে নিজেকে রাখতে হবে নিরাপদ। এই অভিনেত্রী নাটকপাড়ার স্বল্প আয়ের মানুষদের নিয়েও কথা বলেন। তিনি বলেন, সারা বিশ্ব এখন ক্রাইসিস সময় পার করছে। সেক্ষেত্রে আমাদের এখানেও তার প্রভাব আছে। তবে যারা সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়ালে অনেক কিছু সহজ হয়ে যাবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!