ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফিরে এসো বঙ্গবন্ধু

চেতনার নিমীলিত চোখে ঘুমিয়ে পড়েছে বাঙালি,
প্রতারণার আখড়া হয়েছে স্বপ্নের সোনার বাংলা।
লিপ্সার বৃষ্টি ডুবিয়ে দিচ্ছে জাতির বিবেক।
দুর্নীতির দমকা হাওয়ায় ছিঁড়েছে সততার পাল।
কৃত্রিম আবেগের কাছে নন্দিত স্বপ্নগুলোর দাফন হলো সম্পন্ন।

বসন্তের পলাশ দেখে ভাবুক হয় না মানুষ।
বরং দুমড়ে মাড়িয়ে চলে যায় উন্মাদ চোখে।
একাত্তরের হায়েনার মতো নারীর সম্ভ্রম খুবলে খাচ্ছে পথভ্রষ্ট কামার্তের দল
অস্তিত্বের বসতভিটায় লেগেছে তীব্র সংকট।

নৈতিক বিচ্যুতির গ্রহণের কালে তোমাকে আবার বড় প্রয়োজন ওগো বঙ্গবন্ধু!
উদয়ের বাণী নিয়ে তুমি আসবে…
সেই প্রতীক্ষায় বিষাদ রোদনে অপেক্ষারত দিশেহারা জাতি।

জন্মদিনে তোমার মহান কীর্তিকে জানাই লাখো সালাম।
হাজার বঙ্গবন্ধু হয়ে প্রতিটি মায়ের ক্রোড়ে ফিরে এসো হে চিরভাস্বর!

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!