ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে আলকেমী হাসপাতালসহ ৮ প্রতিষ্ঠানের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

 

শহর প্রতিনিধি-ফেনীতে আল কেমীহাসপাতালসহ ৮ প্রতিষ্ঠানের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানা।

সূত্র জানায়,ফেনীর বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে টেকনিশিয়ার,ডিপ্লোমা নার্স না থাকা, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা ও রোগ নির্ণয়ে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এসময় এসব অভিযোগে ট্রাংক রোড়স্থ নিরাময় ডায়াগনষ্টিক সেন্টার ১ লাখ টাকা,শহরের এসএসকে সড়কের এসি মার্কেট সংলগ্ন আল কেমী হাসপাতালকে ২০ হাজার টাকা,আল বারাকা হাসপাতাল ২০ হাজার, ইস্কয়ার ল্যাব ৪০ হাজার, কমপেক্ট ডায়াগষ্টিক সেন্টার ১০ হাজার টাকা,পশ্চিম ডাক্তারপাড়া ডাক্তার হায়দার ক্লিনিক ৫০ হাজার, ইসলামপুর রোডস্থ পপুলার ডায়াগষ্টিক সেন্টারকে ১০ হাজার  টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত । লাইফ কেয়ার ডেন্টাল কেয়ারের মালিক রাজিবকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।অভিযানে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. সাইফুর রহমান ভূঞাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!