ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে কাভার্ড ভ্যান চাপায় শ্রমিক নিহত

ফেনীতে কাভার্ড ভ্যান চাপায় আজগর আলী (৩৫) নামে এক বেকারি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এসময় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে ।নিহত আজগর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া এলাকার আবদুল আলীর ছেলে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান খান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ১০টার দিকে আজগর আলী বেকারির মালামাল নিয়ে রিকশা ভ্যানে করে মহাসড়কের কসকা এলাকা খেকে মুহুরীগঞ্জ যাচ্ছিলেন। এসময় মুহুরীগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছালে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আজগর আলী নিহত হন।পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!