ফেনী
বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭
, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

যুবক আটক

ফেনীতে নারীর ছবির সাথে অশ্লীল ছবি এডিট, ভাইরালের হুমকি দিয়ে চাঁদাবাজি

ফেনীতে নারীর ছবির সাথে অশ্লীল ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে নজরুল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুর শহরের মহিপাল এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।
ফেনীস্থ র‌্যাবের কোম্পানী অধিনায়ক মো. নুরুজ্জামান জানান, মোবাইল ফোনে র‌্যাব ফেনী ক্যাম্পে গোলাম রব্বানী শিমুল নামে এক ব্যক্তির অভিযোগ করে বলেন, এক যুবক তার ছোট বোন ছোট বোনের মুখের ছবির সাথে বিভিন্ন অশ্লীল ছবি এডিট করে তাকে পাঠিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ১৭ জুলাই ৫০ হাজার টাকা নেন। বাকী ৫০ হাজার টাকা নেয়ার জন্য ফেনীর মহিপালস্থ স্টার লাইন বাস কাউন্টারের সামনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল স্টার লাইন বাস কাউন্টারের সামনে ফুটপাতের উপর উপস্থিত হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। র‌্যাব ওই স্থান হতে নোয়াখালীর সেনবাগ থানার কালিকাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. নজরুল ইসলামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করিলে সে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে। এ সময় ১টি মোবাইল সেট ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।
সে আরোও জানায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মেয়েদের মুখের ছবি অশ্লীল ছবির সাথে এডিট করে বিভিন্ন ব্যক্তির নিকট হতে টাকা হাতিয়ে নিয়ে আসছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!