ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে প্রতারণার দায়ে মোবিল বিক্রেতার ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড

 

শহর প্রতিনিধি:ফেনীতে খোলা ও পোড়া মোবিল (ইঞ্জিন ওয়েল) ব্রান্ড এর সিল মারা কনটেইনারে ঢুকিয়ে স্টিকার লাগিয়ে অবিকল আসল ব্রান্ডের মোবিল বলে চালিয়ে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।এমন তথ্যের ভিত্তিতে বুধবার শহরের সালাউদ্দিন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় ডা: শাহজাহান মার্কেটের আনোয়ার লুব্রিকেন্টের ঘরের পেছনে গিয়ে দেখা যায় সরাসরি খোলা ও মানহীন মোবিল ব্রান্ডের কনটেইনারে ঢুকানো হচ্ছে। ক্যাস্ট্রোল একটিভ, শারজাহ ইন্টারন্যাশনাল এর শারলু আল্ট্রা সুপার, এক্সন মোবিল এর মোবিল স্পেশাল, মিডল ইস্ট লুব্রিকেন্ট এর সুপার ভি, টোটাল ওয়েল এর টোটাল কোয়ার্টজ এর অনেকগুলো খোলা কনটেইনার কার্টুনে ভরা ও কনটেইনারের মুখে লাগানো ব্রান্ডের নামে নকল স্টিকার পাওয়া যায়। এসকল স্টিকার ঘরে থাকা চুলায় একটু পুড়িয়ে সরাসরি লাগানো হচ্ছিল কনটেইনারে। ফলে আসল আর নকলের পার্থক্য করা মুশকিল। খোলা মোবিল কনটেইনারে ঢুকানোর পর আসল মোবিলের রঙ আনয়নের জন্য ব্যবহৃত হয় কৃত্রিম রঙ।

পণ্যের নকল প্রস্তুত করার অপরাধে আদালত আনোয়ার লুব্রিক্যান্ট এর মালিক মো: আনোয়ার হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে। জব্দ করা হয় ১শ ৮১টি কয়েক ব্রান্ডের খালি কনটেইনার, ৫৬ টি নকল মোবিলযুক্ত কনটেইনার, ব্যবহৃত রঙ ও স্টিকার। আদালতের জিজ্ঞাসাবাদে আনোয়ার জানান, ব্রান্ডের মোবিলের দাম ৪শ ১০ টাকা থেকে ৪শ ২০ টাকা।এসব নকল মোবিলও সহজ সরল লোককে বুঝিয়ে প্রায় একই দামে অথবা সামান্য ডিসকাউন্টে বিক্রি করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!