ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে বিজিবির অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক আটক

ফেনীতে বিজিবির অভিযানে অবৈধ কাঠসহ একটি ট্রাক আটক করা হয়েছে। এ সময় দুটি মোবাইল ও নগদ টাকাসহ একজনকে আটক করা হয়। শনিবার দুপুরে ফেনীর জায়লস্করস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের একটি টীম মুহুরীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির হাবিলদার মো. হারুন-অর-রশিদের নেতৃত্বে মধুগ্রাম বিওপির বিশেষ টহল দল ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১২৩.৮৬ ঘনফুট অবৈধ কাঠসহ একটি ট্রাক, দুটি মোবাইল ফোন, নগদ ১৩ হাজার ৬শ ৬৭ টাকাসহ চট্টগ্রাম মিরসরাই উপজেলার কয়লার বাজার গ্রামের মো. জাকির হোসাইনের ছেলে মো. আলী সিপন (৩৭) কে আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৩৫ হাজার ২শ ৬৭ টাকা।
বিজিবির হাবিলদার মো. হারুন-অর-রশিদ জানান, মো. আলী সিপনকে জিজ্ঞাসাবাদে সে জানায়- ইতিপূর্বে তার নামে একটি অস্ত্র মামলাসহ ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। আটক আসামী ও মালামাল ফেনীর সামাজিক বন বিভাগে জমা করা হয়েছে।
ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর মো. খাজা মঈন উদ্দীন মিয়া আটকের সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!