ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩০
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে মাদক ব্যবসায় প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতা বাবলুর উপর হামলায় মাদক সম্রাট ফারুক গ্রেফতার

 
শহর প্রতিনিধি-ফেনী শহরের আদালত পাড়ায় মাদক ব্যবসায় প্রতিবাদ করায় জেলা ছাত্রলীগের সদস্য এখলাস উদ্দিন খোন্দকার বাবলুর  উপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ী ফারুক ও  তার সহযোগীরা।শনিবার বিকালে ফেনী মডেল থানা পুলিশের একটি দল  ঘটনায় জড়িত মাদক সম্রাট মোঃ ফারুক (২৯) প্রকাশ ফেন্সিডিল ফারুকে পুলিশ গ্রেফতার করে ।

 

সুত্র জানায়,ফেনী শহরের আদালত পাড়ায় দীর্ঘদিন ধরে  মাদক ব্যবসা চালিয়ে আসছিল ফারুকসহ একটি চক্র।এতে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ে।এ নিয়ে এলাকার লোকজন প্রতিবাদ করলেও প্রশাসন ম্যানেজ করে  তারা ব্যবসা চালিয়ে আসছে।শুক্রবার রাতে এলাকার লোকজন নিয়ে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে বাবলু।এতে তারা ছাত্রলীগ নেতা বাবলুর উপর হামলা চালিয়ে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে আসে।এঘটনায় পুলিশ বাদি হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে ।

পরে আহত বাবলু বাদি হয়ে আসামিদের বিরুদ্বে ফেনী মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন।পুলিশ অভিযান চালিয়ে  দ্রুত সময়ে মাদক ব্যবসায়ী  ফারুককে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন হামলার শিকার বাবলু।

পুলিশ সুত্র জানায়,ফারুকের বিরুদ্ধে মাদক, হামলাসহ ১১ টি মামলা রয়েছে। সে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরাভাবে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রয় করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!