ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৩
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসীর জরিমানা

 

শহর প্রতিনিধি- মঙ্গলবার বিকালে ফেনী শহরের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ঔষধ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহ‌মিদা হক মঙ্গলবার বিকালে শহরের শান্তি কোম্পানী রোড ও নাজির রোডে ঔষধের দোকানগুলোতে হানা দেয় ভ্রাম্যমান আদালত। নাজির রোডে মিশন হাসপাতাল সংলগ্ন গ্রীন মেডিকেল হল, মা মেডিকেল হল ও বিস‌মিল্লাহ মেডিকেল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। এসব ঔষধ বিক্রির দায়ে গ্রীন মেডিকেল হলের ১৫ হাজার, মা মেডিকেল হলের ১৫ হাজার ও বিস্মিল্লা মেডিকেল হলের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসময় কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন আমিন উল্যাহ মেডিকেল হলের সামনে ইকবাল মেডিকেল হলের ডিগ্রি বিহীন ডাক্তারের নাম ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!