ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২০
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে যাত্রা শুরু করেছে নজির এলপি গ্যাস প্লান্ট

ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীতে যাত্রা শুরু করেছে নজির এলপি গ্যাস প্লান্ট। শনিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরিগঞ্জ এলাকায় এর উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক।

হাজী নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিনের সভাপতিত্বে ও মাস্টার ফরিদ আহাম্মদ-তাহমিনা তোফা সীমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি রহিম উল্যাহ।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, পাঠান নগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ফুলগাজী আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সাইফুর রহমান সাইফু,জেলা পরিষদের সদস্য নুরুল আফসার আপন, কাজী ওমর ফারুক, আক্তার হোসেন স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
শুরুতে ফলক উম্মোচন ও বেলুন উড়িয়ে নজির এলপি গ্যাস প্লান্ট’র উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!