ফেনী
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৮
, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনলাইন ফেস্ট

শহর প্রতিনিধি: ‘আমার বিজয় আমার চেষ্টায়’ এ শ্রোগানকে ধারণ করে ফেনীতে স্বপ্ন সাজাই’র সহযোগিতায় “দেখা হবে বিজয়ে” ও অনলাইন ফিমেইল এন্ট্রেপেইনর্স’র যৌথ আয়োজনে তিনদিনব্যাপী “অনলাইন ফেস্ট” শুরু হচ্ছে।এটি ফেনী অনলাইন উদ্যোক্তা মেলা নামে প্রথমবার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.কে এনামুল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবেন টেলিভিশন অভিনেত্রী ও ফেনী-৩ আসনের এমপি প্রার্থী রোকেয়া প্রাচী।

বৃহঃস্পতিবার থেকে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই ফেস্ট।

ফেস্ট’র আহবায়ক ফারজানা ইয়াসমিন ইমু জানান,বিশেষ করে যারা হ্যান্ড মেইড
জিনিসপত্র, ক্রাফটিং, ড্রেস, জুয়েলারি, কসমেটিকস, হিজাব, শোপিস, হোম ডেকোরসহ বিভিন্ন সৃজনশীল ব্যবসার সাথে সম্পৃক্ত এমন লোকদের নিয়েই ১৬ টি স্টলে প্রদর্শনীর আয়োজন করেছি।

ফেস্ট’র শেষ দিন দুপুরে জেলা প্রশাসক মনোজ কুমার রায় উপস্থিত থেকে অংশগ্রহণ কারি নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা মূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করার কথা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!