ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৮
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ৩ হাজার ৫শ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ, ১০ পরিবারকে জরিমানা

 

সদর প্রতিনিধি-ফেনীতে তিন হাজার পাঁচশ’ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে। এসময় ১৫টি গ্যাসের রেগুলেটর জব্দ করা হয় ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য ১০টি পরিবারকে ৫৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালানা করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমিদা হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

2d8d952265bfa989feb746979599cb65-5a1c2947c0ec0

সহকারী কমিশনার ফাহমিদা হক বলেন, ‘ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ এলাকায় তিন বছর ধরে এসব অবৈধ গ্যাস সংযোগগুলো দেওয়া হয়েছে। দালাল চক্রের মূলহোতা দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে দেওয়া সংযোগগুলো উচ্ছেদ করা হয়েছে। দেলুকে গ্রেফতারের জন্য ভ্রাম্যমাণ আদালতের একটি টিম তার বাড়িতে হানা দিয়েছিল। তবে আগেই খবর পেয়ে সে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে বাখরাবাদ গ্যাস কোম্পানি ফেনীর ব্যবস্থাপক মো. আবু ছাঈদ সরকার, উপ-ব্যবস্থাপক আবুল বশর ভূঁইয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!