ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৫
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডে সক্রিয় হচ্ছে ছাত্রদল

 

শহর প্রতিনিধি-ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া ছাত্রদল ফের সক্রিয় হচ্ছে । এ উপলক্ষে সোমবার শহরের শান্তি কোম্পানী রোডস্থ কাশেম কমিশনার বাড়ী সংলগ্ন মাঠে ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন।

সম্মেলন উদ্বোধন করেন পৌর ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত।

ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এম.মোর্শেদ আলম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও কমার্স কলেজ ছাত্রদল সভাপতি কাজী নজরুল ইসলাম দুলাল।

সম্মেলন শেষে আশিকুর রহমানকে সভাপতি, আব্দুল্লাহ আল মামুন ও খালেদ সাইফুল্লাহকে সহ-সভাপতি, মো. আলাউদ্দিন মিঠুকে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম বিপ্লবকে সাংগঠনিক সম্পাদক করে ১০নং ওয়ার্ড ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।আগামি এক সপ্তাহের মধ্যে ঘোষিত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!