ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনী রেড ক্রিসেন্ট কার্যালয়ে অগ্নিকান্ড,১৫ লাখ টাকা ক্ষতি দাবী

 

শহর প্রতিনিধি-ফেনী রেড ক্রিসেন্ট কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে শহরের রাজা ঝি’র দিঘীর দক্ষিণ পূর্বকোণে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।আগুনে ফেনী রেড ক্রিসেন্ট, জেলা রোভার স্কাউট কার্যালয়সহ বেশ কয়েকটি ক্ষুদ্র ব্যবসায়ীর গোড়াউনে আগুন ধরে গুরুত্বপূর্ণ মালামাল ও কাগজপত্র পুড়ে যায়।
ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফু জানান, মসজিদ সংলগ্ন একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।তখন  ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রন করে চলে যায়। এর কিছুক্ষণ পরে রেড ক্রিসেন্ট কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে রেডক্রিসেন্ট সোসাইটির অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!