ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী-১ আসনে বিএনপি প্রার্থী মজনুর গণসংযোগ অব্যাহত

স্টাফ রিপোর্টার: ফেনী-১ আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে বিএনপি দলীয় প্রার্থী রফিকুল আলম মজনুর নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। রবিবার সকালে শহীদ বেদীতে পুষ্পমাল্য দিয়ে গণসংযোগ কার্যক্রম শুরু করেন রফিকুল আলম মজনু।

গণসংযোগকালে তিনি বলেন, সরকারী দলের আচরণ দেখে মনে হয় না দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। অনেক স্থানে পুলিশ সরকারের আজ্ঞাবহ হিসাবে কাজ করছেন। নির্বাচন কমিশনের মেরুদন্ড আছে কিনা তা চিন্তা করতেও লজ্জা লাগে। তিনি বলেন, চার বারের নির্বাচিত এ আসনের সংসদ সদস্য, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে অবৈধ সরকার।
তিনি হুঁশিয়ার করে বলেন, এক মাঘে শীত যায় না। বেগম জিয়া জনগণের রায়ে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তিনি এলাকার ভোটারদের অনুরোধ করেন ৩০ তারিখ যে ভোট হচ্ছে তাকে শুধু ভোট বললে ভুল হবে তা হবে এদেশের মানুষের মুক্তি দিবস। এই একটি তারিখ যদি আমরা ভোট কেন্দ্রে ইস্পাত কঠিনভাবে দাঁড়িয়ে থাকতে পারি তবে জনতার জয় অবশ্যম্ভাবি। এ সময় উপজেলা বিএনপি সভাপতি নূর আহাম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর বিএ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, নুরুল আমীন বাদশাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওইদিন তিনি রাত পর্যন্ত ছাগলনাইয়া থানার গোপালগঞ্জ, মুহুরীগঞ্জ, নিজকুঞ্জ, সমিতি বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!