ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০০
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনী-১ আসনে শিরীন ও হাজারীর চ্যালেঞ্জের মুখে নাসিম

আবুল হাসান: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফুলগাজী) আসনে আওয়ামী লীগের শীতলযুদ্ধ প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম দলের মনোনয়ন চেয়েছেন। কিন্তু নাছিম চৌধুরীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এ আসন থেকে ফেনীর বহুল আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারীসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ আসনের বর্তমান এমপি ও মহাজোটের শরিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আশঙ্কা করছেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বর্তমান এমপি শিরীন আখতার মহাজোট থেকে ফেনী-১ আসনে মনোনয়ন পেয়ে যেতে পারেন।

আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী জেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকলেও কখনো ভোটে প্রার্থী হননি। এবার তিনি ভোটের মাঠে নামায় ফেনী-১ আসনে আওয়ামী লীগে তার সমর্থক অন্য মনোনয়নপ্রত্যাশীরা সরে দাঁড়ালেও এ আসনে দলীয় মনোনয়ন চাওয়ার আগ্রহ দেখালে এখানে দীর্ঘদিন ধরে মনোনয়নপ্রত্যাশী হিসেবে নির্বাচনী প্রচারণায় থাকা ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল দলীয় মনোনয়নপত্র কেনা থেকে বিরত থাকেন।

এ ছাড়া জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার তপন ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাও বিরত থাকেন দলীয় মনোনয়ন ফরম কেনা থেকে। কিন্তু জয়নাল হাজারীসহ কয়েকজন দলীয় মনোনয়ন নিয়েছেন। এ কারণে নাসিমের জন্য দলীয় মনোনয়ন পাওয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন। এ সুযোগে জাসদ নেত্রী শিরীন আখতার এ আসনে মনোনয়ন পেয়ে যেতে পারেন বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশঙ্কা করছেন।

তবে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী নির্বাচনে শিরীন আখতারকে মহাজোটের তাকে প্রার্থী হিসেবে মেনে না নেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু এখন তিনি কোনো কারণে মহাজোটের প্রার্থী হলেও আওয়ামী লীগ থেকে ভোটের মাঠে কতটুকু সহানুভূতি পাবেন সে ব্যাপারে সন্দেহ রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন।

এ দিকে বিপুল ভোটের ব্যবধানে পাঁচবার ফেনী-১ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি কারাগারে থাকলেও তার পক্ষে দল মনোনয়ন ফরম তুলেছে। তিনি ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদারসহ দশজন বিএনপি থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!