ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

বালিগাঁওয়ে আওয়ামী লীগের মহিলা কেন্দ্র কমিটি গঠন

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ে আওয়ামী লীগের মহিলা কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের মরুয়ারচর ও কাতালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

বালিগাঁও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিবি ফাতেমার সভাপতিত্বে ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম রুনা, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ,জেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার নিঝুম, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুন নাহার পপি, প্রচার সম্পাদক রুমা মজুমদার, বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আকলিমা আক্তার।
সভায় মরুয়ারচর ও কাতালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫০ সদস্য বিশিষ্ট মহিলা কেন্দ্র কমিটি গঠন করা হয়।

একইদিন সকালে সুন্দরপুর বাজারে মহিলা কেন্দ্র কমিটি গঠন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!