ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৩
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

বালিগাঁওয়ে নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণায় নৌকায় ভোট চান আ.জ.ম নাছির-নাসিম

সদর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী প্রচারণায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইলেন বক্তারা।

মঙ্গলবার বিকালে ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ের সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির ও ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ অন্যান্য বক্তারা এই ভোট চান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান চৌধুরী কায়েসের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির।
বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জেলা যুবলীগের সাধারণ শুসেন চন্দ্র শীল ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!