ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৭
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

বালিগাঁও ইয়ুথ সোসাইটির গাছের চারা বিতরণ

শহর প্রতিনিধি: “গাছ লাগাই, পরিবেশ বাচাই ও সবুজায়নে বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সদর উপজেলার বালিগাঁও ইয়ুথ সোসাইটির উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে গাছের চারা বিতরণ করা হয়।

সোসাইটির সভাপতি মু. শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এতে অতিথি ছিলেন সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক ও ফেনী প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এন এন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও চ্যানেল ৯ ও দৈনিক আলোকিত বাংলাদেশের ফেনী  প্রতিনিধি জহিরুল হক মিলন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী।

এসময় বালিগাঁও ইয়ুথ সোসাইটির সাবেক সভাপতি আবদুর রহিম সাইফুল, সহ সভাপতি রহিম উল্যাহ বাবলু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, সমাজ সেবা ও পরিকল্পনা সম্পাদক আবদুল মজিদ সোহাগ, প্রকাশনা সম্পাদক কাজী শেখ ফরিদ, আন্তর্জাতিক সম্পাদক শাহ জামাল, টিম লিডার ক্যাডেট নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের স্বাগত বক্তব্যে বালিগাঁও ইয়ুথ সোসাইটির ধারাবাহিক সামাজিক কার্যাবলীর ভূয়শী প্রসংসা করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে গাছের চারা বিতরণ ও রৌপনের উপর গুরূত্ব আরোপ করেন এবং সোসাইটির সকল সদস্যকে এ কাজে এগিয়ে আসার ও অন্যকে  উৎসাহিত করার এবং গাছের চারা বিতরণ প্রোগ্রামের জন্য ইয়ুথ সোসাইটি পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তাদের এ ধারাবহিকতা অব্যাহত রাখার আহবান জানান তারা।

সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান এবং ক্রীড়া ও শৃংখলা সম্পাদক নুর হোসেন নসিব ও টিম লিডার ক্যাডেট হোসাইন আরমান উক্ত প্রোগ্রামের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!