ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৮
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

 
ঢাকা অফিস-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর সাজা ঘোষণার পর দলটির পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল জুমার নামাজের পর জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি। পরদিন শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ।বৃহস্পতিবার ৩টা ৫০ মিনিটে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি আরো বলেন, এই রায় দেশের রাজনৈতিক সঙ্কট আরো ঘনীভূত করবে। দেশের মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা কমে যাবে।
রায়কে কেন্দ্র গত কয়েকদিন ধরে যুদ্ধ অবস্থা তৈরী করেছে সরকার। তিনি বলেন, আজ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। পুলিশের সহায়তায় কোথাও কোথাও সরকার সমর্থকরা হামলা চালিয়ে।

মির্জা ফখরুল বলেন, গতকাল আমরা খালেদা জিয়ার কাছে জানতে চেয়েছিলাম, যদি রায় আপনার বিরুদ্ধে যায় তাহলে কোন ধরনের কর্মসূচি দেবো। তিনি তখন জোর দিয়ে বলেছিলেন, কোনো রকমের হটকারী কর্মসূচি দেয়া যাবে না। কোনো ধরনের সহিংস কর্মসূচি দেয়া যাবে না। আমরা শান্তি চাই। গণতান্ত্রিক পরিবেশ চাই।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!