ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় হুইস্কি-বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ছাগলনাইয়া প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সীমান্তে শুক্রবার রাতে মাদক সহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে মধুগ্রাম বিওপির বিশেষ টহলদল উত্তর ছয়ঘরিয়া নামক সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার জয়পুর গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে বাচু বিশ্বাস (২৫) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫৪ বোতল ভারতীয় হুইস্কি, ২৪ বোতল বিয়ার ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: সহিদুর রহমান মাদকসহ একজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!