ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় দেশে ফিরলেই সিমলাকে জিজ্ঞাসাবাদ

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ভারতের মুম্বাইয়ে থাকা সিমলা দেশে ফিরলেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। বিমান ছিনতাইচেষ্টায় নিহত পলাশের সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হবে।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, বাংলাদেশ বিমানের বোয়িং ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনার তদন্ত হচ্ছে। এই বিষয়ে জানার জন্য যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
তিনি বলেন, ‘পলাশের ব্যক্তিগত জীবনের তথ্য জানা দরকার। নায়িকা সিমলা তার স্ত্রী ছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।’
রবিবার সন্ধ্যায় বিমান ছিনতাইচেষ্টার ওই ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানায় দায়ের করা মামলার তদন্ত করছে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পলাশের ব্যক্তিগত কিছু তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার বিষয়ে নানা তথ্য উঠে আসছে প্রতিনিয়ত। এ বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে তদন্তে।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তদন্তে কমান্ডো অভিযানে নিহত পলাশের জঙ্গি সংশ্লিষ্টতা আছে কী না বা এর নেপথ্যের হোতাদের খুঁজে বের করা, বিমানটি ছিনতাই পরবর্তী পরিকল্পনা উদঘাটন, পলাশের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!