ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৩
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল

করোনা সংক্রমণে কাঁপছে সারা বিশ্ব। ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোকে মৃতুপরীতে পরিণত করেছে এ অদৃশ্য ভাইরাসটি। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনাভাইরাসে এক কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।শনিবার রাত ১২ টার দিকে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৫১ জনে দাঁড়িয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪ লাখ ৯৮ হাজার ৯৫২ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ লাখ ১৪ হাজার ৬৪৬ জন।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকা। এরপরেই আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এগিয়ে রয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আক্রান্তে বিশ্ব তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!