ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৯
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বুধবার ফেনীতে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

ক্রীড়া প্রতিবেদক- দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফেনীতে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ। টূর্নামেন্টে ৭টি গ্রুপে ফেনীর ২৮টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে। শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রতিদিন সকাল ৮.৩০ মিনিট থেকে খেলা শুরু হবে।

মঙ্গলবার  সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মো. সাহেদ উদ্দিন মিল্লাত।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২৯ নভেম্বর বুধবার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের খেলা শুরু হবে। জেলা প্রশাসক মনোজ কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রিকেট লীগের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

এসময় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইফুর রহমান সাইফু, কার্যনির্বাহী কমিটির সদস্য চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, আবদুল মোতালেব চৌধুরী হুমায়ুন, বাহার উদ্দিন বাহার প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১২ সালে  এ লীগের সর্বশেষ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

আগামীকাল বুধবার টূর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচের ১ম খেলায় ইয়ং ব্রাদার্স ও শতাব্দি ক্রিকেট ক্লাব এবং দিনের অপর ম্যাচে দুপুর সাড়ে ১২টায় বেঙ্গল ক্লাব ও জয়নাল হাজারী কলেজ ক্রিকেট দল মুখোমুখি হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!