ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তার ও প্রতিষ্ঠানের জরিমানা

শহর প্রতিনিধি: ফেনীতে জেলা প্রশাসনের অভিযানে এক ভুয়া ডাক্তার ও  প্রতিষ্ঠানের এক লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থদন্ড করেছে আদালত।

সূত্র জানায়, ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য বন্ধ করতে রবিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় শহরের ট্রাংক রোডের লাইফ লাইন ডেন্টাল কেয়ারের মালিক ডেন্টিস্ট এম. ইকবাল হোসাইনকে কোন সনদ ছাড়াই ডাক্তারি করতে দেখা যায়।

এ সময়ে আদালত এম. ইকবাল হোসাইনকে একলক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।এর পরে এস.এস.কে রোডের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সাইফুল ইসলামকে চেম্বার করার সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিন আলো (৩২) ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

অভিযানে সিভিল সার্জন কার্যালয়ে মেডিক্যাল অফিসার, সিভিল সার্জন ডা: রুবাইয়াৎ বিন করিম ও স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!