ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

১ শ ১৯ বছর বন্ধ থাকা মসজিদ চালু করল তুরস্ক

তুরস্কের এলাজিগ প্রদেশের দাবাখান মসজিদ।ছবি-ডেইলি সাবাহ

অটোমান যুগে (উসমানীয় খেলাফতের সময়) নির্মিত তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশের একটি মসজিদ দীর্ঘ ১১৯ বছর পর পুনরায় খুলে দেয়া হয়েছে।

বুধবার নামাজ আদায়ের মাধ্যমে স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন। খবর ডেইলি সাবাহ।

৪৫০ বছর আগে নির্মিত দাবাখান মসজিদ বিগত ১১৯ বছর বন্ধ ছিল। বন্ধ থাকা এ মসজিদটি এর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। হারপুত জেলা কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী দাবাখান মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে ব্যাপক সংস্কার করে।

দীর্ঘ সময় পর চালু হওয়া মসজিদদে নামাজ আদায় করে হারপুত জেলার মেয়র মুকাহিত ইয়ামলমাজ সাংবাদিকদের বলেন, তারা হারপুতের চার হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকলেন।

তিনি বলেন, ‘দাবাখান মসজিদটি ১১৯ বছর পর পুনরায় চালু হওয়ায় আমরা গর্বিত।’

সপ্তদশ শতকের অটোমান স্থাপত্যের নিদর্শন এ মসজিদটি হারপুত দুর্গের উত্তর-পূর্বে অবস্থিত। বড় একটি একক গম্বুজ বিশিষ্ট ২৫ বর্গফুটের এ মসজিদটি

ধারণা করা হয়, কয়েক শতাব্দী আগে দাবখানে মসজিদটি ঐতিহাসিক সিল্ক রোডের যাত্রীরা নামাজ আদায়ের জন্য ব্যবহার করতেন।

ঐতিহাসিক হারপুত শহর প্যালিওলিথিক যুগে ফিরে যাওয়া প্রাচীন বসতিগুলোর আবাসস্থল। ২০১৮ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় এ শহরকে অন্তর্ভুক্ত করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!