ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০০
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

মহিপালে খালেদা খালেদা জিয়ার গাড়ি বহরের পাশে পেট্রলবোমা হামলা

 
শহর প্রতিনিধি-রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর মহিপালে খালেদা জিয়ার বহরের কাছে দুটি বাসে পেট্রল বোমা মেরেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল অতিক্রম করছিল। এ সময় নজির আহম্মদ সিএনজি  পেট্রল পাম্পের ৩০০ গজ দূরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাস দুটিতে আগুন ধরে যায়। তবে ঘটনার সময় বাস দুটিতে কেউ ছিল না বলে জানা গেছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর প্রবেশমুখে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনের দিকে থাকা গণমাধ্যমকর্মীদের গাড়িতে হামলা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!