ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

‘মাঝে মাঝেই তোমার কথা মনে হয়’

আজ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ ছিলেন বহু গুণের মানুষ। মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে তিনি মাতিয়ে রাখতেন টেলিভিশনের পর্দা। অভিনেত্রী হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত হলেও তিনি সাংবাদিকতা ও উপস্থাপক হিসেবেও তার দক্ষতার পরিচয় রেখেছেন।

বহু গুণের অধিকারী এই কৃতি মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর শেষ করে সাংবাদিকতায় যুক্ত ছিলেন দীর্ঘদিন। কাজ করেছেন ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায়। কলাম লিখেছেন আনন্দ ভুবন ম্যাগাজিনে।

আজকের এই দিনে সহকর্মীরা স্মরণ করেছেন প্রিয় এই অভিনেত্রীকে। তানভীন সুইটি নিজের ফেসবুক হ্যান্ডেলে তাজিনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জানিয়েছেন ভালোবাসা। লিখেছেন, ‘তাজিন আহমেদ। এক বছর হলো তুমি আমাদের ছেড়ে চলে গেছো। অনেক ভালো মনের মানুষ ছিলো তুমি,ভালো মানুষ গুলোকে কখনো ভুলতে পারি না… এরা শুধু সবার জন্য করে যায়, এদের জন্য কেউ করে না। মাঝে মাঝেই তোমার কথা মনে হয়। সবসময় দোয়া করি, যেখানে থাকো ভালো থেকো বোন। অনেক ভালোবাসা রইলো।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!