ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে মাদক বিরোধী ট্রাস্কর্ফোস অভিযানে ২ ব্যবসায়ীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার: ফেনীতে মাদক বিরোধী ট্রাস্কর্ফোস অভিযানে ইমাম হোসেন ইমন (৩৩) ও ওবায়দুল হক (৫৫) নামের ২ ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে শহরের বিরিঞ্চি ও কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদন্ড দেয়া হয়।

সূত্র জানা যায়, বুধবার সকালে শহরের দক্ষিণ বিরিঞ্চি আতিউল আলম সড়কের রেনু হাজারী বাড়ীর নুরুল আমিনের ছেলে ইমাম হোসেন ইমনের ঘরে অভিযান চালায় সদর উপজেলার সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরের জামান চৌধুরীর নেতৃত্বে মাদক বিরোধী ট্রাস্কফোর্স অভিযান। এসময় ইমনের ঘর থেকে ইয়াবা ব্যবহারের সরঞ্চাম উদ্ধার করা হয়। পরে কলেজ রোডস্থ নির্মাণাধীন শ্যাম নাহার গার্ডেনের পিছনে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ
সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে ওবায়দুল হককে আটক করে। ভ্রাম্যমান আদালত দু’জনকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন। এ সময় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!