ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মা হলেন কোয়েল মল্লিক

মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে একটি ছেলের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, কোয়েলের ছেলের ওজন ৩. ১ কেজি হয়েছে।এমন খুশির সংবাদে স্বাভাবিকভাবেই এই কঠিন পরিস্থিতির মধ্যেও খুবই উচ্ছ্বসিত কোয়েলের পরিবার। দাদু হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকও। বললেন, ‘লকডাউনে এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে’। কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে পোস্টকার্ডের মাধ্যমে এই খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী।
সাদা কালো পলকা ডটের ফ্রক, হাতে সূর্যমুখী ফুল আর একেবারেই হালকা সাজ- সম্প্রতি নিজের বেবিবাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কোয়েল। সপ্তম বিবাহবার্ষিকীর সময়ই ভক্তদের সঙ্গে নিজের জীবনের সবথেকে খুশির বিষয়টি শেয়ার করে নিয়েছিলেন তিনি। এরপর নিজের জন্মদিনে ছোটবেলার কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। এদিকে আজ মল্লিকবাড়িতে খুশির হাওয়া। চলছে নতুন সদস্যকে বরণ করে নেওয়ার তোড়জোর। কোয়েল মল্লিক ২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিসপাল সিংহ রানেকে। বিয়ের পরে কিছুটা হলেও কাজ কমিয়ে দিয়েছিলেন এ অভিনেত্রী। তবে সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার বাস্তব জীবনেও নতুন ভূমিকায় রুপালি পর্দার নায়িকা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!