ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১২
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

মিস ওয়ার্ল্ডে ইতিহাস গড়লো বাংলাদেশ

কথা ডেস্ক: মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা তিরিশে জায়গা করে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী। মিস ওয়ার্ল্ড এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সোমবার সকালে ঐশীকে নিয়ে একটি পোস্ট দেয়া হয়। ‘মিস ওয়ার্ল্ডে ইতিহাস গড়লো বাংলাদেশ’ এমনটাই লেখা হয়েছে পোস্টটিতে।

ফেসবুকে শেয়ার করা পোস্টে লেখা হয়েছে, হেড টু হেড চ্যালেঞ্জে ‘২.২ বিলিয়ন ভিউ এবং ২০ মিলিয়ন মানুষের ভোট নেয়া হয়েছে এবং ২০ জন শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ৯০ সেকেন্ড করে সময় নিয়ে বিচারকদের জানিয়েছেন দেশের জন্য তারা কী করতে চান। জান্নাতুল ফেরদৌস ঐশী বিচারকদের কাছ থেকে সবচাইতে বেশী প্রশংসা পেয়ে মিস ওয়ার্ল্ড ২০১৮ ফাইনালের এর সেরা তিরিশে যায়গা করে নিয়েছেন।

১৯৭১ সালে স্বাধীন হওয়া দেশে জন্ম নেয়া ঐশী বলেন, আমি আমার দেশের ইতিহাস নিয়ে খুবই গর্বিত এবং দেশকে উপস্থাপন করতে পেরেও গর্বিত। দ্বিতীয় বারের মতো বাংলাদেশ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং এই প্রথম সেরা তিরিশে যায়গা করে নিয়েছে।

ঐশী অটিজম নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, এই সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমি সামনে এগিয়ে যেতে চায় এবং আরও ভালো করতে চাই। জানিনা এই প্রতিযোগিতায় কতদূর যেতে পারবো এবং গ্র্যান্ড ফাইনালে কী হবে। তবে আমি আমার দেশকে উপস্থাপন করতে পারবো, এতেই আমি খুশি।’

৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে। এরপর তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!