ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০১
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

মুসলিম হয়ে কেন সিঁদুর, জবাব দিলেন নুসরাত

মুসলিম ধর্মের অনুসারী হয়েও বিয়ে করেছেন অমুসলিম ব্যক্তিকে। এরপরে সিঁথিতে সিঁদুর পরে সংসদে গিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। সেখানে আবার শপথ বাক্য পাঠ করার সময়ে বলেছেন বন্দেমাতরম। সব মিলিয়ে একের পর এক প্রশ্ন তুলে যাচ্ছেন কট্টরপন্থীরা।

এ নিয়ে এত দিন চুপ ছিলেন নুসরাত জাহান। এবার মুখ খুললেন। তিনি জানান, এসব কথা গায়ে মাখেন না। তিনি সমন্বিত ভারতের প্রতিনিধিত্ব করছেন।

শনিবার টুইটারে এক বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘আমি একটি সমন্বিত ভারতকে প্রতিনিধিত্ব করছি, যা জাতপাত ও ধর্মের বাধার অনেক ঊর্ধ্বে।’ তিনি আরও জানান, তিনি এখনও মুসলিমই, এবং সব ধর্মকে সম্মানও করেন।

নুসরাত আরও বলেন, ‘আমি এখনও একজন মুসলিমই। আর আমি কী পরব বা পরব না এই নিয়ে কারোরই কোনও মন্তব্য করা উচিত নয়। আস্থা পোশাক পরিচ্ছদের অনেক ঊর্ধ্বে, এটা পুরোটাই বিশ্বাস। সকল ধর্মের মূল্যবান মতবাদ নিজের মতো করে চর্চা করার উপরেই নির্ভর করে।’

নুসরাত জাহান আরো লিখেছেন, ‘যেকোনো ধর্মের উগ্র মানসিকতার মন্তব্যে কান দেওয়া বা প্রত্যুত্তরে প্রতিক্রিয়া প্রদান করা কেবল ঘৃণা ও হিংসার সৃষ্টি করে। ইতিহাস এর সাক্ষী।’

অভিনেত্রী নুসরাত জাহান পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকেটে ভোটে লড়ে জয়ী হন। এরপর নিখিলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তুরস্কের বোদরুম শহরে তাদের বিয়ের অনুষ্ঠান হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!