ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

উপজাতি চরিত্রে মেহজাবিন

অভি মঈনুদ্দীন-তরুণ মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেন তার নির্মাণ ক্যারিয়ারের ছয় বছর পার করছেন। এই ছয় বছরে তিনি প্রতি একুশে ফেব্রুয়ারিতে একটি করে নাটক নির্মাণ করেছেন। সেই ধারাবাহিকতায় এবারের একুশে ফেব্রুয়ারিতেও তার পরিচালনায় একটি বিশেষ নাটক প্রচার হয়েছে। নাটকের নাম ‘অসময়’। একুশের বিশেষ এই নাটকটিতে প্রথমবারের মতো উপজাতি এক মেয়ের চরিত্রে দেখা গেছে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। নাটকে মেহজাবিনকে দেখা গেছে অরনী চরিত্রে।

নাটকটির গল্প প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, ‘সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই’- এই কথাটি এখনো আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন,‘নাটকটির গল্প এবং আমার চরিত্রটি বেশ ভালো লেগেছে। তা ছাড়া তুহিন হোসেনের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। চেষ্টা করেছেন তিনি গল্পটার চিত্রনাট্য অনুযায়ী ভালোভাবে তুলে ধরার।

এই নাটকে মেহজাবিনের বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। উল্লেখ্য, এবারের ভালোবাসা দিবসে মেহজাবিন ও অপূর্ব অভিনীত শিহাব শাহীন পরিচালিত ‘তুমি যদি বল’ নাটকটি গল্প, নির্মাণশৈলী ও অপূর্ব মেহজাবিনের অনবদ্য অভিনয় দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এ ছাড়া মেহজাবিন অভিনীত, বি ইউ শুভ পরিচালিত ‘টুকরো প্রেমের টান’ ও মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘বেকার’ নাটকও বেশ প্রশংসিত হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!