ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

রামপুর-মাস্টার পাড়ার সেতুবন্ধনের কারিগর নিজাম হাজারী

শহর প্রতিনিধি: ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের কর্ণধার হাজী আলাউদ্দিন বলেছেন, অতীতে রামপুর ও মাস্টার পাড়ার লোকদের মাঝে মারামারি-হানাহানি লেগে থাকতো। এক পাড়ার লোক আরেক পাড়ায় যেতে পারতো না। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মায়া-মমতা ও ভালোবাসা দিয়ে এসব বৈষম্য দূর করে এই দুই পাড়ার লোকদের মাঝে সেতুবন্ধন তৈরী করেছেন নিজাম উদ্দিন হাজারী এমপি। ভালোবাসার টানে রামপুরের সকল দাওয়াত, আচার অনুষ্ঠান ও জানাযায় অংশ নিয়ে তিনি সকলের ডাকে সাড়া দিয়েছেন। ফলে প্রতিহিংসা ও হানা-হানি নেই। অশান্তির পরিবর্তে আজ শান্তি বিরাজমান। উন্নয়নের স্বার্তে আমরা সবাই এক ও অভিন্ন। আগামীতেও উন্নয়নের জন্য সবাই কাজ করে যাবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজাম উদ্দিন হাজারীকে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করে এই উন্নয়নের মূল্যায়ন দিবে রামপুর বাসী।

শনিবার সকালে শহরের রামপুর সওদাগর বাড়ি সংলগ্ন মাঠে ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হাজী আলাউদ্দিন এসব কথা বলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!