ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রিফাত হত্যার ঘটনায় কেউ রেহাই পাবে না: আইজিপি

বরগুনায় রিফাত হত্যাকাণ্ডে এফআইআরের বাইরেও অনেকে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি আজ রোববার বিকেলে রংপুরে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইজিপি বলেন, রিফাত হত্যার ঘটনায় কেউ রেহাই পাবে না। তাদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সব সীমান্ত ও ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে, যাতে পালাতে না পারে। এ পর্যন্ত এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘রংপুর মেট্রোপলিটন পুলিশে আরও অনেক বেশি সরঞ্জামাদি প্রয়োজন। আমরা চেষ্টা করছি যাতে রংপুর পুলিশ প্রশাসন আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার রশিদুল হক, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ প্রমুখ।

এদিকে বিকেলে টাউন হল হল চত্বরে কমিউনিটি পুলিশিং মেট্রোপলিটন কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এতে প্রধান অতিথি ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!