ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৯
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

রোটারী ক্লাব অব ফেনী অপরূপার বিনামূল্যে চক্ষু চিকিৎসা

শহর প্রতিনিধি: ফেনী শহরের চাড়িপুর কাজী হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে রোটারি ক্লাব অব ফেনী অপরূপা।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবার উদ্বোধন করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। চাড়িপুর উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি অধ্যক্ষ এম. মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর হারুন-অর রশিদ মজুমদার, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট জোনাল কো-অর্ডিনেটর জালাল উদ্দিন বাবলু, এসিট্যান্ট গভর্ণর মমিনুল হক চৌধুরী, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লোকমানুর রহমান ফরায়েজী, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, কুমিল্লা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার আবদুল মতিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া সুলতানা।

প্রোগ্রাম চেয়ার এর দায়িত্ব পালন করেন পিপি রোটারিয়ান সাফায়েত উল্লাহ। অনুষ্ঠানে দুইশত ৮০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রাথমিক ঔষুধ প্রদান করা হয়। এছাড়া ২৫ জন রোগীকে ছানী অপারেশনের জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!