ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৮
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

লেমুয়ায় অবৈধ বালু উত্তোলনের ১টি ড্রেজার মেশিন ও ৬ হাজার ফুট পাইপলাইন ধ্বংস

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ড্রেজার মেশিন ও ৬ হাজার ফুট পাইপ লাইন ধ্বংস করা হয়। বুধবার দুপুরে কালিদাস পাহালিয়া নদীর তীরবর্তী নেয়ামতপুর ও মীরগঞ্জে এ অভিযান পরিচালনা করা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নুরের জামান চৌধুরী। অভিযানের সংবাদ পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এদিকে বালু উত্তোলনকারী মীরগঞ্জের মাবুলহক ম্যাজিষ্ট্রেট আসার পূর্বেই মেশিন নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার অনলাইন নিউজ পোর্টাল ফেনীকথা ডটকমে “লেমুয়ায় সরকারদলীয়দের অবৈধ বালু উত্তোলনে শতাধিক ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হচ্ছে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন হলে বুধবার তীব্র বৃষ্টি উপেক্ষা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় একটি ড্রেজার মেশিন ও ৬ হাজার ফুট পাইপ লাইন ধ্বংস করা হয়। ফলে জনসাধারণের মাঝে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। অভিযানে লেমুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রৌশনারা বেগম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!