ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

শাকিবের সঙ্গেই থাকছেন বুবলী!

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে রূপালি পর্দায় পা রাখেন চিত্রনায়িকা বুবলী। এরই মধ্যে দর্শকদের তারা উপহার দিয়েছেন ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘সুপার হিরো’, ‘পাসওয়ার্ড’সহ বেশ ক’টি ছবি।

এদিকে, শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ‘বীর’-এ নায়িকা হিসেবে শুরুতে বুবলীর নামটি শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তার থাকা না থাকা নিয়ে গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়। শেষ পর্যন্ত শাকিব খানের সঙ্গেই জুটি বাঁধলেন বুবলী। আজ থেকে তিনি অংশ নিয়েছেন ‘বীর’-এর শুটিংয়ে।

বুবলী বলেন, ‘গতকাল রাত পর্যন্ত “ক্যাসিনো”র শুটিং করেছি। আজ সকাল ৮টা থেকে পূবাইলে “বীর”-এর শুটিং শুরু করেছি। যতদূর শুনেছি, এই ছবির শুটিং টানা হবে। এর মধ্যে সময় বের করে “ক্যাসিনো” কাজ শেষ করবো।’

গত ২৮ নভেম্বর ‘বীর’ ছবির শুটিংয়ে অংশ নেন চিত্রনায়ক শাকিব খান। এর আগে, প্রায় দেড় মাস অভিনয় থেকে দূরে ছিলেন এই চিত্রনায়ক। তিনি জানান, ছবির গল্পের প্রয়োজনেই নিজেকে তৈরি করতে তিনি এই সময় নিয়েছেন।

জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারিতে শাকিব-বুবলীর ‘বীর’ মুক্তি পাবে।

‘বীর’ পরিচালনা করছেন কিংবদন্তি নির্মাতা কাজী হায়াৎ। এটি তার ৫০তম ছবি। গত বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরুর কথা ছিল। কিন্তু তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কাজী হায়াৎ। চিকিৎসা নিতে তিনি চলে যান যুক্তরাষ্ট্রে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!