ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক: শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন চিত্রনায়িকা পরীমণি। আজ শনিবার রাজধানীর মিরপুরে একটি স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন এই নায়িকা।

স্কুলটিতে পরীমণি `রবীন্দ্র-রচনাবলি’ সমগ্র উপহার দিয়েছেন। সেই সঙ্গে শিশুদের হাতেও বই তুলে দেন এই তারকা অভিনেত্রী।

এ সম্পর্কে দৈনিক আমাদের সময় অনলাইনকে পরীমণি বলেন, ‘কয়েকজন ছাত্র মিলে একটি স্কুল চালাচ্ছে। সেখানে অসহায় শিশুদের পড়ানো হচ্ছে। স্কুলটিতে যাওয়ার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়। আমি এমন স্কুলের কথা শুনে এক কথায় রাজি হয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। তাদের সঙ্গে আড্ডা দিয়েছি এবং বিভিন্ন খেলা খেলেছি। শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি আনন্দিত।’

এমন সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ায় স্কুলটির শিক্ষকদের ধন্যবাদ জানান পরীমণি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!