ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৮
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সালমানকে ভোলা সম্ভব না-মৌসুমী

বিনোদন প্রতিবেদক -সালমান শাহ ও মৌসুমী‘যদিও মাত্র চারটি ছবিতে আমি সালমান শাহর সঙ্গে কাজ করেছি, কিন্তু সে ছিল আমার প্রকৃত বন্ধু। আজ এতটা বছর পরও তাকে ভুলে যাওয়া সম্ভব হয়নি। হয়তো কখনো তাকে ভুলে যেতে পারব না। সারা দিন কাজ শেষে সময় করে উঠতে পারিনি, কিন্তু তাই বলে তোকে ভুলে যাইনি, সারা দিন তোকে অনেক মিস করেছি।’ নব্বইয়ের দশকের বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে বললেন চিত্রনায়িকা মৌসুমী। ৬ সেপ্টেম্বর ছিল জনপ্রিয় এই নায়কের ২১তম মৃত্যুবার্ষিকী। সহশিল্পী আর কাছের বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে কথাগুলো বললেন মৌসুমী।

কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পোস্টার।১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে দেশের সিনেমায় আবির্ভাব হয় সালমান শাহ ও মৌসুমীর। প্রথম সিনেমা দিয়েই এই জুটি বেশ আলোচিত হন। সিনেমার আগে থেকেও তাঁদের দুজনের সম্পর্ক ছিল বলে জানান মৌসুমী। মাত্র চার বছরের অভিনয়জীবনে জনপ্রিয় এই নায়ক ২৭টি ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা উপহার দেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান সালমান। মৃত্যুর এত বছর পর এখনো প্রিয় নায়ক আর পছন্দের সহশিল্পী কাঁদান তাঁর ভক্ত ও বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের।

সালমান শাহর মৃত্যুর দিনটি স্মরণ করে মৌসুমী বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সাথে জড়িত প্রতিটি মানুষ চোখের জলে ভাসছে আজ। কারণ আজ সেই দিন, যে দিন আমরা সবাই হারিয়েছি আমাদের অতি প্রিয় ও গুণী একজন তারকা সালমান শাহকে। সে শুধু একজন অভিনেতাই ছিল না, সে ছিল আমার শৈশব, কৈশোরের বন্ধু। ছোটবেলা থেকেই একসঙ্গে পথ চলা। মাঝপথে বিরতি, এরপর সোহানুর রহমান সোহান স্যারের “কেয়ামত থেকে কেয়ামত” ছবির মাধ্যমে আমাদের বন্ধুত্ব আবার নতুন করে শুরু হয়। কিন্তু তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। সিনেমায় কাজ শুরুর চার বছরের মাথায় সে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমায়।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!