ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সিঙ্গাপুরে আহত ঋতুপর্ণা

বিপদের ওপর বিপদ। অতিমারি আবহে সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানেই সাইকেল চালাতে গিয়ে কবজিতে বেকায়দায় মোচড় লেগে ভাল মতোই আহত বাংলার ডিভা। লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালানোর অভ্যেস করেন বলে জানালেন অভিনেত্রী।
অঘটন ঘটল কী করে? নতুন অভ্যেসে অভিনেত্রী যখন প্রায় চোস্ত তখনই নাকি এই বিপত্তি, জানিয়েছেন তিনি। ঋতুপর্ণার কথায়, চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউ টার্ন নিতে গিয়েছিলাম। তখনই সামলাতে না পেরে বেকায়দায় মোচড় লাগে ডান হাতের কবজিতে। সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় হাত, আঙুল। কবজির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও চোট পেয়েছি।কবজি বা আঙুলে কোনও চিড় ধরেনি, এটাই সবচেয়ে ভাল খবর।

দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য হাতে আকুপাংচার করাচ্ছেন ঋতুপর্ণা। তাতে ব্যথা অনেকটাই বশে। তিনি বলেন, আগের থেকে অনেকটাই ভাল আছি। চেষ্টা করছি দ্রুত সুস্থ হওয়ার।
লকডাউনে কলকাতায় আপাতত কাজ না থাকলেও সিঙ্গাপুরে বসেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন ঋতুপর্ণা। সেখানে তিনি সিনেমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনায় যোগ দিচ্ছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!