ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সিয়াম–পূজার দহন বলিউডে

বিনোদন প্রতিবেদক: ঢালিউডে ‘দহন’ ছবিটি এখনো মুক্তি পায়নি। তার আগেই নাকি ছবিটি দেখার সুযোগ হয়েছে ভারতীয় কোরিওগ্রাফার জয়েশ প্রধানের। বাংলাদেশের এই ছবিটি দেখার পর গল্পটা তাঁর দারুণ পছন্দ হয়। এরপর প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজের কাছে ছবিটি হিন্দিতে বানানোর অনুমতি চান জয়েশ। ভাবনাচিন্তার মিল হওয়ায় ছবিটি হিন্দিতে বানানোর অনুমতি দেন আজিজ। বলিউডে দহন নির্মিত হবে ‘জ্বলন’ নামে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চে ছবিটির শুটিং শুরু হবে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন আবদুল আজিজ।
জ্বলন ছবিটি পরিচালনা করবেন জয়েশ প্রধান। প্রথম আলোর সঙ্গে বুধবার সন্ধ্যায় তাঁর সঙ্গে কথা হলে তিনি যে ছবিটি রিমেক করতে যাচ্ছেন তা নিশ্চিত করেছেন। আপাতত এর বেশি আর কিছু বলতে চান না।
আবদুল আজিজ জানান, সিয়াম ও পূজাকে নিয়ে জানুয়ারির শুরুতে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা ছিল জয়েশের। কিন্তু পূজার পরীক্ষার প্রস্তুতি ও সিয়ামের অন্য ব্যস্ততার কারণে সেই সময়টাতে শুটিং শুরু করা সম্ভব হচ্ছে না। সবদিক হিসেব করে দেখা গেল, মার্চ মাসের শেষের সময়টা উপযুক্ত। এখন সেভাবেই প্রস্তুতি নেওয়া হবে।
গেল ঈদুল ফিতরে সিয়াম ও পূজার ‘পোড়ামন ২’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। ছবিটি মুক্তির পর দুজনকে নিয়ে মাতামাতি শুরু হয়। দর্শকের কাছে জুটির গ্রহণযোগ্যতায় প্রযোজনা প্রতিষ্ঠান দহন নির্মাণ করে। আগামী ১৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।
এদিকে সিয়াম বলেন, ‘আমি এখনো কিছুই জানি না। হয়তো আজিজ ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে। আমাকে অনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আমাকে যখন ছবিটিতে অভিনয়ের ব্যাপারে বলা হবে তখন আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারব।’
বিষয়টি নিয়ে একই কথা বললেন পূজা চেরীও।
বছর দুয়েক আগে শোনা গিয়েছিল জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার। ‘গাওয়াহ-দ্য উইটনেস’ নামের একটি ছবিতে ইমরান হাশমীর বিপরীতে অভিনয় করবেন তিনি। কয়েক মাস আগে জানা যায় ছবিটি হচ্ছে না। জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিল, মান্না অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘আম্মাজান’ ছবির রিমেক করবে বলিউডে। বেশ কিছুদিন বিষয়টি আলোচনার টেবিলে থাকলেও পরে আর এ বিষয়টির কোনো অগ্রগতি জানা যায়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!