ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৫
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

১ আগস্ট ঈদুল আজহা

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার ৩০ দিনে পূর্ণ হবে জিলকদ মাস। এ হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করছেন ধর্ম সচিব মো. নুরুল ইসলাম। সভার শেষে তিনি জানান, দেশের কোনো জেলা, উপজেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি।

কোরবানির ঈদ নামে পরিচিত ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। তবে করোনা পরিস্থতিতে উৎসবের রঙ ফিকে হয়ে গেছে। করোনায় লাখো মানুষ বেকার হয়েছেন। কোটি মানুষ আর্থিক সঙ্কটে আছেন। তাই ঈদ কতটা উৎসব মুখর হবে তা নিয়ে সংশয় রয়েছে। করোনার বিস্তার রোধে ঈদযাত্রায় স্বাস্থাবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। ঈদের নামাজ ঈদগাহে নয়, হবে মসজিদে।

করোনাকালে বিপদকে আরো বাড়িয়েছে বন্যা। দেশের বড় একটি অংশ বানের পানিতে ডুবে আছে। লাখ লাখ মানুষ বন্যা কবলিত। করোনার পর বন্যায় বহু মানুষ দারিদ্রসীমার নীচে নেমে গেছেন। করোনাকালে কোরবানির হাট জমবে কী না, বিক্রিবাট্টা কতটা হবে তা নিয়েও সংশয় রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!