ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী সরকারী কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনঃ মিলন সম্পাদক ও মোতাহার যুগ্ম সম্পাদক নির্বাচিত

শহর প্রতিনিধিঃ ফেনী সরকারী কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মোশারফ-মোতাহার প্যানেলের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন মিলন বিপুল ভোটে  আগামী এক বছরের জন্য সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে  উক্ত প্যানেলের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মুহাম্মদ মোতাহার হোসেন,  কোষাধ্যক্ষ পদে সমাজকর্ম বিভাগের প্রভাষক আসাদুজ্জামান ও অর্থনীতি বিভাগের প্রভাষক আবু জাফর সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন।

উৎসবমুখর পরিবেশে কলেজের শিক্ষকরা ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার ছিলেন  হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিমল কান্তি পাল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!